রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার (০৫ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে।

‘প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী পর্যটন মোটেল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার একটি বৃক্ষ রোপন করেন।এছাড়াও পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের পক্ষ হতে আগত অতিথিদের মাঝে প্রায় ৩৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ডিবি) সামসুন নাহার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদা পারভীন।

পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উল্লেখপূর্বক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মারুফ।

উপস্থিত বক্তারা বলেন, মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে পরিবেশ দূষণ করছে। এর মধ্যে অন্যতম কারণ প্লাস্টিকজাত পণ্যের অপরিকল্পিত ব্যবহার। প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী, ভোক্তাসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সুন্দর সোনার বাংলা বিনির্মাণে দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন ও সম্পদের অপরিমিত ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রমকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ব্লু-ইকোনমি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।