নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া,কদিম চিলান ও দুয়ারিয়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় রাজশাহীতে বিএনপি’র সমাবেশে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লে. কর্ণেল রমজান আলী সরকার(অব.)এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯মে-২৩)বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া বাজার হতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে ওয়ালিয়া,কদিমচিলান ও দুয়ারিয়া ইউনিয়নের সাত পুকুরিয়া নামক স্থানে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১(লালপুর-বাগাতিপাড়া)আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অব.)।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল রমজান আলী সরকার(অব.) বলেন, বিএনপি’র নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ভাবে হুমকি দিয়েছে তা কখনোই মেনে নেওয়ার মত না।তিনি গ্রেফতার হয়েছে তার দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,আওয়ামী লীগের প্রবীণ নেতা জলিল উদ্দিন,২নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,দুয়ারিয়া বঙ্গবন্ধু সৈনিক লীগ সাইদুর রহমান সহ উপজেলা ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




