নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মাদক মুক্ত সমাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, কিন্তু কিছু মাদক ব্যাবসায়ীর কারণে গ্রাম অঞ্চলের কোমলমতি ছাত্ররা মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে।কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের পাশাপাশি ভারতীয় বর্ডার গার্ড। এই দুই বর্ডার গার্ডকে পুঁজি করে রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে মাদক ব্যাবসা।
গ্রাম অঞ্চলের কোমলমতি ছাত্রদের কথা চিন্তা করে সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে উল্টা আক্রমণের শিকার হতে হচ্ছে সমাজের অসংখ্য লোককে। উজিরপুর ইউনিয়নের চক লক্ষীপুর বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য গেলে এমন তথ্য বেরিয়ে আসে।
উজিরপুর ইউনিয়নের চক লক্ষীপুর গ্রামের জাফর আহম্মেদ জানান, আমরা বাংলাদেশ বর্ডার সীমান্তে বসবাস করে যাচ্ছি। মাদক ব্যাবসায়ীরা এতো শক্তিশালী যে দিনে রাতে প্রকাশ্য মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কোন কিছু বললে তারা দলবল নিয়ে এসে সাধারণ মানুষের উপরে হামলা চালায়। আমি কখনো অন্যায়কারীকে প্রশ্রয় দেইনি, আমি মাদক মুক্ত সমাজ করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ মাদক ব্যবসায়ীরা আশেপাশে ও আসেনা, এই চক লক্ষীপুরে আমার কারণে না কি তারা সঠিক ভাবে মাদক ব্যবসা করতে সমস্যা হচ্ছে।
তাই গত ২২ মে রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ী সাদ্দাম দলবল নিয়ে এসে আমার উপরে হামলা চালায়, সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ও প্রশাসন খবর পেয়ে আসলে তাৎক্ষণিক সাদ্দাম দলবল নিয়ে পালিয়ে যায়।তাৎক্ষণিক গ্রামের লোকজন আমাকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি দেওয়া হয়, পরবর্তীতে আমি চৌদ্দগ্রাম থানায় সাদ্দামকে আসামী ও ৩, ৪ জনকে অজ্ঞাত নামা দিয়ে একটি অভিযোগ করেছি।
এই অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আমাকে প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে সাদ্দাম।
উজিরপুর ইউনিয়ন চক লক্ষীপুর গ্রামের সাধারণ মানুষ আরও জানান, আব্দুস সালামের ছেলে মোঃ সাদ্দাম দীর্ঘদিন থেকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এই চক লক্ষীপুরে মাদকের রাজত্ব চালিয়ে যাচ্ছে।এলাকার কেউ প্রতিবাদ করলে রাতের অন্ধকারে এসে হামলা চালিয়ে পালিয়ে যায়।
এই বিষয়ে মাদক ব্যবসায়ী সাদ্দাম এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা করা হয়েছে। একাধিক মামলা থাকার পরেও এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি।
আমরা জানতে চাই,একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর খুঁটির জোর কোথায়? একজন মাদক ব্যবসায়ীর কারণে আজ আতঙ্ক বিরাজ করছে উজিরপুর ইউনিয়ন এর চক লক্ষ্মীপুর সাধারণ মানুষের মনে। তার কারণে যদি আতঙ্ক থাকতে হয় তাহলে প্রশাসনের কাজ কি? এমন প্রশ্ন তুলে ধরলেন সাধারণ জনগণ।
সাধারণ জনগণ দাবী জানান মাদক ব্যবসায়ী সাদ্দামসহ যারা মাদকের গডফাদার হিসেবে পরিচিত তাদেরকে অতি শীগ্রই আইনের আওতায় এনে শাস্তির দাবি করছে এলাকাবাসী।
এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, সাদ্দামের বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ আছে আমরা অতি শীগ্রই তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেবো।




