কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গত বৃহস্পতিবার (১১ মে ) রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসেবে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি করে ও কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে ৭১ জন সদস্য গঠিত বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই উপলক্ষে মঙ্গলবার বিকালে কুমিল্লা মহানগর পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।
এই সময় দলের বিভিন্ন নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।




