নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আব্দুল গফুর নামে পঞ্চাশোর্ধ ১ কৃষকের মরদেহ পাওয়া গেছে ১৫মে সোমবার সকালবেলা। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে তৈয়বর পাড়া এলাকায় এক আঁখক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ দেখার পর স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ নিয়ে যায় ঘরে। সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
আব্দুল গফুর বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মৃত জনু মিয়ার পুত্র এবং ২সন্তানের জনক বলে জানা গেছে। তার মৃত্যুর কোন রহস্য তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পাওয়া যাবে তার মৃত্যুর সঠিক কারণ।
স্থানীয় সূত্রমতে, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বর পাড়া এলাকায় আব্দুল গফুর বসতি স্থাপন করে অন্তত ৩বছর পূর্বে। তখন থেকেই তিনি নিজ গ্রাম কুমিরাঘোনার পরিবর্তে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন তৈয়বের পাড়া এলাকায়।
গত ১৪ মে রবিবার রাতে শ্বশুরবাড়ি হতে বসতঘরের পথে ফিরছিলেন তিনি। অবশেষে সকালবেলায় আঁখক্ষেতে পাওয়া গেল তার মরদেহ। তার শ্বশুরবাড়িও তৈয়বের পাড়া এলাকায়।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



