বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ দলের সাথে কেন্দ্রীয় দলের যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক কবির বীন আনোয়ার।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি দলের প্রত্যেক কার্যালয়গুলোকে ডিজিটালভাবে কার্যক্রম পরিচালনা চালাতে হবে। যাতে আগামী সংসদ নির্বাচনের আওয়ামীলীগের প্রচার প্রচারণার প্রসার ঘটে।

এর আগে জেলা আওয়ামিলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ডিজিটাল কার্যালয় শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক কবির বীন আনোয়ার।

বান্দরবানে রোড টু স্মার্ট বাংলাদেশের আওতায় জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্যালয় উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামীলীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।

এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষীপদ দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, নির্বাচন মনিটরিং সেলের সদস্য সুফি ফারুক ইবনে আবু বকর , সদস্য তানভির হাসান তালাশ,সদস্য ব্যারিস্টার নাভেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখরসহ আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সভা শেষে জেলা আওয়ামী লীগ এর সভাকক্ষে ফিতা কেটে স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়।