সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় টমটম (ম্যাজিক রিক্সা) জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টাকালে থানা পুলিশ মো. নাসির (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে টমটমটি ভাড়া করা হয়। একই দিন রাতে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া মনুফকির হাট বোর্ড অফিস এলাকা থেকে আড়াই ঘণ্টা পর পুলিশ টমটমটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাসির লোহাগাড়া উপজেলার চাকফিরানি নতুন পাড়ার মৃত বশির আহম্মদের পুত্র।

টমটম চালক আব্দুল হাকিম (২০) বলেন, রোববার বিকেলে সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে চার যুবক আমার টমটমটি ভাড়া করে বড়হাতিয়া নিয়ে যাই। আমাকে ভাড়া না দিয়ে উল্টো চড়— থাপ্পড় দিয়ে বিদায় করে তারা। পরে মোবাইল ফোনে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি থানার ওসিকে সাহেবকে জানালে, তিনি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে টমটমটি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে। এসময় অন্য তিনজন পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসির আরাফাত বলেন, এ বিষয়ে ঘটনার দিন (রোববার) রাত ১১ টার দিকে টমটম চালক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতকে রিমান্ডের আবেদন করে
গতকাল (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।