সুমন সরকার(গাইবান্ধা) : কলকাতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচত পশ্চিমবঙ্গ রাজ্য সভার বিধায়ক ও মতুয়া সম্প্রদায়ের নেতা সুব্রত ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম। আজ রবিবার (১৪ মে) সন্ধায় কলকাতার স্থানীয় একটি হোটেল কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, সুব্রত ঠাকুরের ভাই শান্তনু ঠাকুর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভার বন্দর, শিপিং ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং দাদা প্রমথ রঞ্জন ঠাকুরও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন।
Post Views: 254




