মিজবাউল হক, চকরিয়া : ঘূর্ণিঝড় মোকার ভয়ে কক্সবাজারের চকরিয়ায় আশ্রয়ণ কেন্দ্র গুলোতে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। মোকার আতঙ্ক ও ভয় কেটে যাওয়ায় অনেকটা স্বস্তির নি:স্বাস ফেলেছেন সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় মোকা মায়ানমারের আরকান রাজ্যে আঘাত হানায় বাংলাদেশের দক্ষিণ পৃর্ব অঞ্চলে দূর্বল হয়ে পড়ে। ফলে চকরিয়া উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র গুলোতে অবস্থান নেওয়া সাধারণ মানুষ রবিবার সন্ধ্যার দিকে বাড়ি চলে যায়।
জানা যায়, ঘূর্ণিঝড় মোকার কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন একটি পৌরসভায় ৯৬টি আশ্রয়ণ কেন্দ্রে ১১ হাজার নারীপুরুষ আশ্রয়ণ নেন। এর পাশাপাশি প্রায় ২০ হাজার গরুছাগল রাখা হয় আশ্রয়ণ কেন্দ্র গুলোতে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকা মায়ানমারের দিকে গতি ফিরে যাওয়ায় রক্ষা পান লবণচাষীরা। তাদের উৎপাদিত হাজার হাজার মণ লবণ মাঠের মধ্যে রয়েছেন। রক্ষা পেয়েছেন বোরো ধানও। শতকরা ৩০ ভাগ বোরো ধান মাঠের মধ্যে রয়ে গেছে। বাতাসের গতিবেগ কম হওয়ায় ঘরবাড়ি, জানমাল ও গাছপালার তেমন কোন ক্ষতি হয়নি। তবে সারাদিন হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিদ্যুত না থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগে পড়ে ঘরমুখো মানুষগুলো। ঘূর্ণিঝড় মোকার আতঙ্কে পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনি বিতান গুলো বন্ধ রয়েছে।
আজ রবিবার দুপুরের দিকে কেন্দ্র গুলোতে আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ৫টি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষকে খাবার বিতরণ করা হয়। তবে দুপুরের খাবার ও পয়ঃনিস্কাশন অবস্থা পর্যাপ্ত না হওয়ায় বেশিরভাগ মানুষ দ্রুত আশ্রয়ণ কেন্দ্র ত্যাগ করেছেন। ঘূর্ণিঝড় মোকার সর্তক সংকেত কেটে যাওয়ায় মানুষ ঘরে ফিরতে শুরু করেন। ঘূর্ণিঝড় মোকা মায়ানমারের রাখাইন রাজ্যে আঘাত এনেছে। মোকার আঘাত থেকে বাদ যায়নি টেকনাফের সেন্টমার্ন্টিন দ্বীপও। সেন্টমার্ন্টিন দ্বীপে আঘাত আনার পর চকরিয়া উপজেলার প্রায় ৬লাখ মানুষের ভয় কেটে গেছে। রক্ষা পেয়েছে মানুষের জানমাল, গরুছাগল ও সহায় সম্পদ। যেভাবে মানুষের মাঝে আতঙ্ক ও ভয়ে কাজ করেছিল সতর্ক সংকেত কেটে যাওয়ায় স্বাভাবিক জীবন যাত্রা শুরু করেছেন।
ঘূর্ণিঝড় মোকার কারণে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৬টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিলো। ১৮টি মেডিকেল টিম সহ ১৪০০ জন রেডক্রিসেন্ট সোসাইটির সিপিপির স্বেচ্ছাসেবক মাঠে অবস্থান নিয়েছেন। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ তদারকির করার পরও সাধারণ মানুষ আশ্রয়ণ কেন্দ্র গুলোতে যায়নি। আশ্রয়ণ কেন্দ্র গুলোতে প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়। সেই হিসেবে রবিবার বিকাল তিনটা পর্যন্ত ৯৬টি আশ্রয়ণ কেন্দ্রে প্রায় ১১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত উজ্জামান।
তিনি বলেন, আশ্রয় নেওয়া মানুষ গুলোকে দুপুরে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। কোন ধরনের সমস্যা হয়নি। মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ঘূর্ণিঝড় মোকার সর্তক সংকেত কেটে যাওয়ায় মানুষ অনেকটা স্বাভাবিক হয়েছে। শনিবার রাতে আশ্রয়ণ কেন্দ্রে কিছু মানুষ উঠলেও রবিবার বিকালের দিকে বাড়ি ফিরে যান অনেকে।
চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ৫-৬টি আশ্রয়ণ কেন্দ্রে দুপুরের খাবার বিতরণ করেছেন। যে কোন দূর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সর্তক রয়েছি। ঘূর্ণিঝড় মোকার সংকেত কেটে যাওয়ায় শুকরিয়া আদায় করছি।




