সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় ট্যাক্সির লাইন দখল ও স্টিকার বাণিজ্যকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিক্সা সমিতির বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ট্যাক্সিসহ ২০ টির মত গাড়ি ও সমিতির অফিস ভাংচুর, মোবাইল ছিনতাই এবং লুটপাটের অভিযোগ উঠেছে।

এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে আক্রমণকারীর হামলায় জিটিভির মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক ক্যামেরা পার্সনকে আহত করে ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে থানার ওসি প্রায় দেড় ঘণ্টা পর ক্যামেরাটি উদ্ধার করে। ঘটনা চলাকালে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট—বান্দরবান সড়কে প্রায় আধ ঘণ্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিল। আতংকিত ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেন।

ঘটনার প্রায় ২০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় কেরানীহাট এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার রাতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র কেরানীহাট এলাকায় এঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, মো. আখতার হোসেন, মো. মিজান, নাজিম উদ্দিন, মো. ইমন, মো. ইদ্রিচ, মো. পারভেজ ও আবু বক্কর ছিদ্দিক। আহতরা উপজেলা ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এ দিকে আজ (শনিবার) দুপুরে উত্তর সাতকানিয়া আওয়ামী মোটর চালক লীগ সভাপতি আখতার হোসেন ও হযরত কালু শাহ সিএনজি ট্যাক্সি চালক সমিতির সভাপতি ফরিদুল আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।

পুলিশ, সমিতির সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কেরানীহাট এলাকায় হযরত কালু শাহ্ সিএনজি ট্যাক্সি চালক বহুমুখী সমবায় সমিতি ও বিবদমান উত্তর সাতকানিয়া বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ নামে দুই সমিতির মধ্যে ট্যাক্সির লাইন দখল ও স্টিকার লাগানো বাণিজ্যকে কেন্দ্র করে প্রায় আট মাস ধরে পাল্টাপাল্টি হামলা, থানা—আদালতে মামলা— অভিযোগ এবং মারামারিতে আহতের ঘটনা ঘটে আসছে।

এঘটনাগুলোর মধ্যে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির ইন্ধন রয়েছে বলে উভয় সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য সমকালকে জানিয়েছেন। পূর্বের ঘটনার জের ধরে গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সড়কে ট্যাক্সি রাখা না রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে কেরানীহাট এলাকার ট্রাফিক পুলিশের পরিদর্শক সড়কের লাল দাগ দিয়ে দুই সমিতিভুক্ত ট্যাক্সিকে আলাদা করে দেয়। তবুও একইদিন বিকাল তিনটার দিকে কথা কাটাকাটির জের ধরে আওয়ামী মোটর চালকলীগের সভাপতি আখতার হোসেনকে মাথায় আঘাত করে আহত করে কালু শাহ্ সমিতির সদস্যরা। পরে রাত সাড়ে আটটার দিকে আওয়ামী মোটর চালকলীগের সদস্যরা দল—বল নিয়ে কালু শাহ্ সমিতির সদস্যদের আক্রমণ করে আহত, তাদের অফিস ভাংচুর, মোবাইল ছিনতাই ও জিটিভি ক্যামেরা পার্সনকে মারধর করে আহত করে ক্যামরা ছিনতাই করে নিয়ে যায়। এসময় মহাসড়ক ও সড়কে আধ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হযরত কালু শাহ্ ট্যাক্সি চালক সমিতির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, মো. রিদুয়ান, মিজানুর রহমান, আবদুর শুক্কুর দুখু, ওয়ায়েজ মিয়া ও শহিদের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী রাম দা, লোহার পাইপ, হকি স্টিক চুরি নিয়ে আমাদের সমিতির সদস্যদের উপর আক্রমণ করে অন্তত ১০ জনকে আহত করে। এসময় ট্যাক্সিসহ ২০ টির মত গাড়ি ও আমাদের অফিস ভাংচুর করে। ছিনিয়ে নিয়ে যায় কয়েকটি মোবাইল ফোন ও অফিসের আলমারিতে থাকা দেড় লক্ষাধিক টাকা।

এ ঘটনা অস্বীকার করে উত্তর সাতকানিয়া আওয়ামী মোটর চালকলীগের সভাপতি আখতার হোসেন বলেন, বিনা উস্কানিতে কালু শাহ্ সমিতির নেতা আলমগীর, জানে আলমরা মিলে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে আমি চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। কালু শাহ্ সমিতির সদস্যরা এঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত ও উত্তর সাতকানিয়া আওয়ামী মোটর চালকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আমি আখতার ভাইকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে আছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। এ ঘটনায় অন্যান্য অভিযুক্তদের মোবাইল ফোনে কল করলে তাদের ফোন বন্ধ ও অনেকেই ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জিটিভির ক্যামেরা পার্সন মো. রিয়াজ উদ্দিন বলেন, ঘটনার ভিডিও ধারণ করার সময় আক্রমণকারীদের মধ্যে ৫/৬ জন আমার দিকে এসে লোহার পাইপ দিয়ে মারধর করে আমাকে আহত করে ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, ক্যামেরার ডিসপ্লে, ল্যান্স নষ্ট করে দেওয়া হয়। মেমোরী কার্ড থেকে গুরুত্বপূর্ণ ভিডিও মুছে দেওয়া হয়। ল্যান্সের ক্যাপ ও ব্যাটারি খুলে রেখে দেওয়া হয়েছে। সাতকানিয়া থানার ওসির সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর আমি ক্যামেরাটি ফেরত পেয়েছি।

এ ব্যাপারে দক্ষিণ জিটিভি প্রতিনিধি ও দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো.হারুনর রশিদ বলেন, এ ঘটনায় আজ (শনিবার) সন্ধ্যার দিকে আমি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, মুলত ট্যাক্সির লাইন দখল ও স্টিকার বাণিজ্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওসি আরও বলেন, এখন থেকে কেরানীহাট এলাকায় কোন ধরনের বাণিজ্য চলতে দেওয়া হবে না। এ ঘটনায় উভয় পক্ষই বাদী হয়ে আজ শনিবার দুপুরে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।