চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ চারজন আহত হয়েছেন। উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামে সুরুজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে তাহের, তাহেরের স্ত্রী রানু বেগম, মেয়ে আফরিন ও ছেলে মোঃ রবিউল। এ ঘটনায় তাহের বাদি হয়ে আবুল কালাম, তার ছেলে সোহাগ ও সবুজের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কাদৈর গ্রামের তাহের ও আবুল কালামের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায় সময় আবুল কালাম, তার ছেলে সোহাগ ও সবুজ একই বাড়ির তাহের ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদ করবে মর্মে হুমকি দিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে। গত রোববার দুপুরে আবুল কালাম ও তার দুই ছেলে তাহেরের জায়গা জবর দখল করার চেষ্টা করলে প্রতিবাদ করায় তাদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় তাহের, তার স্ত্রী রানু বেগম, মেয়ে আফরিন ও ছেলে মোঃ রবিউল আহত হন। আহতদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রন্জন চাকমা জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের শেষে একজনকে আটক করে আদালতের মাধমাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।