আবিদুর রহমান বাবুল: সাতকানিয়ায় সাংবাদিকতায় ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতকানিয়া প্রেস ক্লাবে আয়োজিত ৯ অক্টোবর থেকে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) পর্যন্ত ৩ দিন ব্যাপী দক্ষিণ চট্টগ্রামের ৫টি উপজেলা সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারা ও বোয়ালখালীর ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

সাতকানিয়া উপজেলা মিলনায়তনে ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পি.আই.বি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজুর নবী খোকন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এম.পি নজরুল ইসলাম চৌধুরী বলেন, হলুদ সাংবাদিকতা সমাজে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এই সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ বাদ দিয়ে অপ-সংবাদ প্রচার প্রচারনা করিয়া থাকেন। ফলে সমাজে ও দেশে বিরাজমান অসংগতি তুলে ধরার পরিবর্তে আরো বিস্তৃত করছে এবং প্রকৃত সাংবাদিকরা নিজেদের পেশার মান উন্নয়নে বাধা গ্রস্থ হচ্ছে। এইসব হলুদ সাংবাদিক থেকে সমাজ ও দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রকৃত সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে আসার সকলকে আহ্বান জানান।

তিনি বলেন, এইদেশের মুক্তিযুদ্ধ জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে হয়েছিল এবং দেশ স্বাধীনতা অর্জন করেছিল। এই স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ নয়। শিক্ষার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান অপরিসীম। বছরের প্রথম থেকে ছেলেমেয়ের হাতে বই তুলে দিয়ে শিক্ষার কার্যক্রম শুরু করেন। স্বাস্থ্য সেবা খাতে প্রধানমন্ত্রীর নীতি নির্ধারণে অপূরন্ত গুরুত্ব বহণ করে। বাংলাদেশ আওয়ামীগ সরকার গঠনের পর পর মানুষের স্বাস্থ্য সেবায় নজর দিয়ে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি সেন্টার (হাসপাতাল) চালু করেন। এতে দেশের দরিদ্র মহল সহজে স্বাস্থ্য সেবা পাচ্ছেন।

এম.পি নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের গৃহ প্রদান ভূমিহীনদের ভূমি প্রদান করে এদেশের দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ উপকার করেন। পরে প্রধান অতিথি সমাপনী দিবসে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী দক্ষিণ চট্টগ্রামের ৩৫ জন সাংবাদিকের মধ্যে পি.আই.বি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বিতরণ করেন।

সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, বিশেষ অতিথি ছিলেন, পি.আই.বি’র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিম ফুয়াদ, প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রাজীব নন্দী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাইর প্রমুখ।