মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহি কল্প জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে। আজ দুপুর থেকে এ জাহাজ ভাসাকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠে বাঁকখালী নদীর দুই তীর। বাঁশ-বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি ৬টি কল্প জাহাজে চলে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস। নাচ-গানের পাশাপাশি এসব জাহাজে চলে বৌদ্ধ কীর্তনও। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবের আয়োজন করে রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অর্পন বড়ূয়া।
আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দপ্রিয় থের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ূয়া প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, এ বছর উপজেলার মধ্যম মেরংলোয়া, পূর্ব রাজারকুল, শ্রীকুল-হাইটুপী, দ্বীপ শ্রীকুল, মেরংলোয়া (সীমা বিহার), পূর্ব মেরংলোয়া, উত্তর মিঠাছড়ি, রাংকুট, চেরাংঘাটা রাখাইন পল্লী থেকে ৯টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়।
Post Views: 260




