লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার লিটন দাশের উপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে এক সংবাদ সম্মেলনে।

বৃহস্পতিবার (১১ আগস্ট )সকাল ১১টায় চরম্বা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দফাদার লিটন দাশ।

বক্তব্যে বলা হয়, অত্র ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে আদালতের নিষেধ উপেক্ষা করে ঘরের নির্মাণ কাজ করছিল একটি পক্ষ। এ ব্যাপারে চরম্বা ইউনিয়ন পরিষদের মৌখিক আদেশে অপর তিন গ্রাম পুলিশকে সাথে নিয়ে দফাদার যাচ্ছিলেন ওই ভবনের দিকে। ঘটনাস্থলের অদূরে পথে তাদের গতিরোধ করে কয়েকজন। দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দফাদারকে আক্রমণ করে তারা।

অভিযোগ মতে, গত ২৯ জুলাই ঘটেছে এ ঘটনা। দফাদার বলেন, সঙ্গীসহ তিনি কোন রকমে ঘটনাস্থলে ত্যাগ করেন। এ ঘটনার ব্যাপারে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ ও চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছেন দফাদার।

তিনি আরও জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিকারের জন্য। অভিযুক্তরা হচ্ছেন, বেলাল উদ্দীন (৩৮), ছমুদা বেগম (৪৩), জয়নাব বেগম (২৭) ও ইছমত আরা (২৫) সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০জন।

সংবাদ সম্মলনে দফাদারের সাথে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাবের আহমদ, চরম্বা ইউনিয়ন গ্রাম পুলিশ নুরুল আবছার, আবদুর রহিম, আজিজুর রহমান, মোস্তফিজুর রহমান ও সিদুল দেসহ এলাকার কয়েকজন।

গ্রাম পুলিশগণ ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।