কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে নুরুল আমিন (২৬) নামে রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) রাতে কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প মধুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ আগস্ট) উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘‘নুরুল আমিন ক্যাম্পে বেসরকারি সংস্থা ‘কারিতাসে’ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। এনজিও সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষানলে পড়েন তিনি। পরে তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।’
Post Views: 253




