বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে বিদেশী পর্যটকদের সুবিধার্থে অনলাইন ওয়েব উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি দেশী-বিদেশী পর্যটকদের সঙ্গে গাইড, পরিবহণ শ্রমিকসহ ব্যবসায়ীদের ভালো ব্যবহার করার তাগিদ দিয়ে বলেন- বান্দরবানের পর্যটন শিল্প বিকাশে আপনাদের অবদান রয়েছে।

বান্দরবানের অনিন্দ্য-রূপ ও সৌন্দর্য বৃদ্ধি ও এখানকার মানুষের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সাম্প্রতিককালে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটনের আধুনিকায়ন ও পর্যটক সেবা প্রদান ব্যবস্থা নিয়ে সন্তোষ্টি প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বিদেশী পর্যটকদের প্রাক আগমণের প্রয়োজনতাকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছেন। এখন থেকে বান্দরবান ভ্রমণে আগ্রহী বিদেশী পর্যটকদের ওয়েব বেইজড সফওয়্যারের মাধ্যমে অনুমোদন নিতে হবে। আবেদনের পাচঁ দিনের মধ্যে আগ্রহী পর্যটককে সেবা প্রদান করা হবে। এতে করে বান্দরবানের বিভিন্ন উপজেলায় আগত বিদেশী পর্যটকের একটি পরিসংখ্যানও সহজে জানা যাবে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান জোনের উপ অধিনায়ক মেজর মাহামুদুল হাসান সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক ডা: মো: শেখ ছাদেক, এনএসআই যুগ্ম পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, পর্যটক গাইডসহ আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।