মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে পেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪’শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা খেলো এনা পরিবহণের যাত্রী মো. সজিব মিয়া (২৬)।

মঙ্গলবার (২৬) জুলাই সকালে মিরসরাই পৌর সদর এলাকারয় ঢাকামুখী এনা পরিবহণ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইছাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাঁচ কাইচাইল এলাকার মিয়া বাড়ীর মতিন মিয়া প্রকাশ মধুর পুত্র।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশী চালায়। এসময় যাত্রী সেজে বসে থাকা সজিব মিয়াকে সন্দেহ হলে তাকে আটক করে মিরসরাই সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার পেটের ভিতর প্লাস্টিক মোডানো ইয়াবার বডি দেখা যায়। পরে পায়ুপথে ইয়াবাগুলো বের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ইয়াবাগুলো রাজধানীর ঢাকায় বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক মাদকদ্রব্য আইনে মামলা (নং-১৩) দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, একইদিন অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভূক্ত আসামী মো. শাহাদাৎ হোসেন তারা প্রকাশ তারাইয়াকে গ্রেফতার করা হয়েছে। সে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া এলাকার ফকির আহাম্মদ হাজী বাড়ীর মোহাম্মদুল হক প্রকাশ মোহাম্মদের পুত্র। মঙ্গলবার তাদের দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।