রাজধানীর পল্লবী এলাকায় পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এর ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে নষ্ট হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে। পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায়, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে বাসটি পার্কিং করা ছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা অবস্থায় ছিল। বাসটিতে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন বালু ও পানি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাসটি মধুমতি পরিবহনের, যার নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫। আগুনে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।