গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার রাত থেকে স্থানীয় গ্রাহকেরা বিকাশ, নগদ ও রকেটের মতো এমএফএস প্ল্যাটফর্মে কোনো ধরনের লেনদেন করতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ এলাকায় অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা ও দেশের অন্যান্য জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ পাঠানোর তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার এড়াতে আসা ব্যক্তিদের মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়টিও নজরে এসেছে। ভবিষ্যতে নাশকতামূলক কর্মসূচি বাস্তবায়নে আর্থিক লেনদেনের আশঙ্কায় সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেবা চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সেবা বন্ধ থাকায় সাধারণ গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, গতকাল সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। অনেকেই জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী গ্রাহকদের নিবন্ধিত নম্বরে বার্তা পাঠিয়ে জানানো হচ্ছে যে, এমএফএস বিধিমালা অনুযায়ী তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এখনই ট্রেন চালুর কোনো পরিকল্পনা নেই। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গোপালগঞ্জের জন্য বরাদ্দকৃত তৃতীয় কিস্তির অর্থ ছাড়ও স্থগিত করা হয়েছে।

ওদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের প্রতি বিদ্যুৎ স্থাপনায় হামলা না করার অনুরোধ জানিয়েছে। ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি কার্যালয়ে ঢুকে পড়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, হামলা হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে, ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটের ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু রাখা, ট্রেনের বগিগুলোর সদ্ব্যবহার এবং আর্থিক ক্ষতি কমাতে বিকল্প ট্রেন চালুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ফিরতি ট্রেন বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।