জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিক খাতে অতিরিক্ত অর্থায়ন এবং জলবায়ু সংকটের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ক্ষোভ জানিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রাজপথে নেমেছে হাজারো মানুষ। শুক্রবার তরুণ প্রজন্মের উদ্বেগগুলোকে উপেক্ষা করার অভিযোগ তুলে রাজনৈতিক নেতাদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভকারীদের দেখা গেছে। এ সময় তাদের অনেকের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কোথাও কোথাও ফ্লেয়ার জ্বালানো হয়, আবার কোথাও ট্যাঙ্কের কার্ডবোর্ডের প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ৫০টিরও বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি তরুণ নেতৃত্বাধীন জোট এই কর্মসূচির আয়োজন করে।

বিভিন্ন দেশে বিক্ষোভের প্রেক্ষাপট ভিন্ন হলেও সবগুলোর পেছনেই একটি অভিন্ন ক্ষোভ কাজ করছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউরোপের সরকারগুলো বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা এবং ভূরাজনৈতিক সংকট মোকাবিলা করতেই বেশি ব্যস্ত। অথচ তরুণ প্রজন্মের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করতে তারা ব্যর্থ হচ্ছে। এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়ি ভাড়া বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের অবনতিও তাদের ক্ষোভের অন্যতম কারণ।

ইতালিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ কর্মসূচিতে শামিল হয়েছিলেন। যদিও বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, তবে কর্মসূচি শেষে অল্পসংখ্যক বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জার্মানির বার্লিনে প্রায় এক হাজার শিক্ষার্থী ও স্কুলপড়ুয়া বিক্ষোভ করেছে, যাদের উদ্বেগের অন্যতম বিষয় ছিল দেশটির দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি।

যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে ও ট্রাফালগার স্কয়ারে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকের পরনে ছিল স্কুলের পোশাক। তাদের প্ল্যাকার্ডে ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ স্লোগান দেখা যায়। লন্ডনের এ বিক্ষোভে ডানপন্থি ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার হতে দেখেছেন।