রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটির যাত্রী ও ক্রু সদস্যদের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের ছিল। কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বর্তমানে বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন এবং সংশ্লিষ্ট তদন্ত দল কাজ শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলো দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এর ফলে বিমানের নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে এটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম বাজার-এর প্রতিবেদনে জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ফুটেজে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে এবং পরে বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে উঠতে দেখা যায়। বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে এবং রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে স্যাটেলাইট চিত্রের সঙ্গে এর মিল পেয়েছে।

দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো সেনা ও অস্ত্র পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।