সোরিয়াসিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব সোরিয়াসিস দিবস-২০২৬ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে এই আয়োজনটি সম্পন্ন হয়।

সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব এবং বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনির রশিদ এবং সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।