বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমএসএস-ইন-সোশিওলজি প্রোগ্রামে প্রথমবারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। তিনি সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৩০ পেয়ে এই কৃতিত্ব অর্জন করেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তানিশা ইয়াসমিন চৈতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তানিশা ইয়াসমিন চৈতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে এমএসএস-ইন-সোশিওলজি প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন। অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে তিনি সফলভাবে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে পৃথক স্টাডি সেন্টার স্থাপন করে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাউবির এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের কথা জেনে শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রমের প্রসারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তানিশা ইয়াসমিন চৈতির এই অর্জনকে সামাজিক অন্তর্ভুক্তি, সমান শিক্ষার অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছে। তার এই সাফল্য তৃতীয় লিঙ্গের অন্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।