বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছে। তেলের ট্যাংকারে হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের ব্যবধানে প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা চতুর্থ মাসের মতো বাড়তে যাচ্ছে। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।

এর মধ্যেই চলতি সপ্তাহে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকলে চলতি বছর জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর জ্বালানির দাম সামগ্রিকভাবে প্রায় এক-তৃতীয়াংশ বাড়তে পারে। এতে বিশ্ব অর্থনীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।