পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার আরও কাছাকাছি পৌঁছে গেছেন। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে তিনি আল নাসরকে ৫-৩ গোলের জয় এনে দিয়েছেন। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই হ্যাটট্রিকের ফলে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৮৫। ১ হাজার গোলের মাইলফলক থেকে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা এখন মাত্র ১৫ গোল দূরে রয়েছেন।

ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল তিনটি করেন রোনালদো। তখন স্কোরলাইন ছিল ২-২, আর তার টানা তিন গোলই আল নাসরের জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, দারুণ জয় এবং দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে তিনি আনন্দিত। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে আছেন, যার গোলসংখ্যা ৯৩৬।

ম্যাচটিতে আল খুলুদ ১৬ মিনিটে ফরাসি ফরোয়ার্ড জুলিয়েন ডোমিঙ্গেসের গোলে এগিয়ে গিয়েছিল। এরপর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে আল নাসর সমতা ফেরায়। সাদিও মানে গোল করে দলকে এগিয়ে দিলেও প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোইন এসোম্বার গোলে আবারও সমতায় ফেরে আল খুলুদ। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন রোনালদো।

আল নাসরে যোগ দেওয়ার পর এটি ক্লাবটির হয়ে রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকটি পূর্ণ করতে তিনি দুটি গোল কাছ থেকে এবং একটি গোল হেডের মাধ্যমে করেছেন। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি তার ৬৭তম হ্যাটট্রিক। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে সাতটি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি এবং জুভেন্টাসের হয়ে তিনটি হ্যাটট্রিক রয়েছে।

ম্যাচে রোনালদোর আল নাসর ও পর্তুগাল সতীর্থ জোয়াও ফেলিক্স চারটি গোলে সহায়তা করেছেন। এই জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ২৮ পয়েন্ট নিয়ে আল নাসর তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে।