পৃথিবীতে পানির আবির্ভাব কীভাবে হয়েছিল, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। একদল বিজ্ঞানীর মতে, পৃথিবীতে প্রথম জীবের অস্তিত্ব আসার আগেই পানির উপস্থিতি ছিল। আবার অন্য একটি মতবাদ অনুযায়ী, সৌরজগতে থাকা গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে পানি এসেছে। তবে সম্প্রতি নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়ে নতুন তথ্য দিয়েছেন।
গবেষকদের মতে, সৃষ্টির শুরুর দিকে পৃথিবী পুরোপুরি পানিহীন ছিল। বিজ্ঞানী জ্যাকারি শার্প জানিয়েছেন, আজকের পৃথিবীতে আমরা যে পানির দেখা পাই, তার পুরোটাই আমাদের গ্রহ নিজস্ব পাথুরে কাঁচামাল থেকে সরাসরি তৈরি করেছে। প্রায় ৪৫০ কোটি বছর আগে উত্তপ্ত বায়ুমণ্ডলের প্রভাবে এই পানি তৈরি হয়েছিল বলে ধারণা করছেন তারা।
Post Views: 9




