কুমিল্লার লাকসামে লরির চাপায় ইয়াছিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ইয়াছিন মোটরসাইকেলযোগে কুমিল্লা সদরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বাটিয়া ভিটা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে লরিটিকে ধাওয়া করে। একপর্যায়ে লাকসামের চন্দনা এলাকায় লরিটি আটক করা হয়। একই সময় স্থানীয় জনতা লরিটির চালক ও হেলপারকে আটক করেন।
Post Views: 13




