প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবী বাস্তবায়ন এবং অটোমেশনের নামে দলিল লেখকদের পেশাচ্যুতির ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে দলিল লেখক সমাবেশ আজ শনিবার(১৯ সেপ্টেম্বর)সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সামশুদোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় দলিল লেখক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মোক্তার আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন মাষ্টার, উপদেষ্টা মোঃ ইদ্রিছ আলম, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, সিনিয়র সহ-
সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার হোসেন, সহ -সাধারণ সম্পাদক ও জোরারগঞ্জের আহবায়ক নুরুল আবছার, কাজীরহাট সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী, সহ- সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, বাবু সুভাষ চন্দ্র দত্ত,সীতাকুন্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক এস.এম আকরাম, অর্থ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ, ফতেয়াবাদ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি অঞ্জন কারণ, ফটিকছড়ির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, জেলা কমিটির অন্যতম নেতা ওমর ফারুখ, সাহিত্য সম্পাদক কাজী আবদুর রহমান করিম, সাংস্কৃতিক সম্পাদক দীপাংকর আচার্য্য, সহ -প্রচার সম্পাদক হাজী মোঃ শাহজাহান, সহ- দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবলু, কর্ণফুলীর মোঃ জাহাঙ্গীর আলম ও ফটিকছড়ির মোঃ নাজিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,দলিল লেখকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে অটোমেশনের নামে দলিল লেখকদের পেশাচ্যুতির জন্য একটি অশুভ মহল অপতৎপরতা চালাচ্ছে। তাই দলিল লেখকদের পেশা রক্ষায় কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়ন এবং পেশা রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দাবী আদায়ে ঐক্যের বিকল্প নেই।
সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলিল লেখক এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




