সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং একটি হারকিউলিস বাইসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার ও বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) নিয়ন্ত্রণাধীন একাধিক বিওপি ও টহল দল নিজ নিজ এলাকা থেকে এসব চোরাচালানি পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি থেকে প্রায় ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। পাশাপাশি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল বোয়ালিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করতে সক্ষম হয়।

এছাড়া গাজীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৪-এর ৬ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতেরে সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং একটি হারকিউলিস বাইসাইকেল উদ্ধার করে। শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচার করা হচ্ছিল বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সীমান্ত বাহিনীকে উদ্ধৃত করে জানায়, এ ধরনের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্পখাত আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। সীমান্তে বিজিবির এমন ধারাবাহিক ও জোরদার অভিযানের প্রশংসা করার পাশাপাশি স্থানীয় অধিবাসীরা চোরাচালান রোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।