পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে ভয়াবহ বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পরে পুলিশ এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
দেশে বর্তমানে যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা চলছে, সেটির দিকনির্দেশনা জিয়াউর রহমানই দেখিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হয়েছে। দ্বিতীয় দিনে তিনটি জাহাজে ১ হাজার ৫৫৪ জন পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানানোর পর এবার পাল্টা চ্যালেঞ্জ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাহুল গান্ধীকে সংসদে এসে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের উদ্যোগ মোকাবিলার ঘোষণা দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানকে সমর্থন করেছেন।
ঢাকা অফিস: সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন এবং চিকিৎসার জন্য কাউকে যাতে রাজধানীতে আসতে না হয়, সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী…
নড়াইলের লোহাগড়ায় কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পর্যটন সুবিধা প্রসারে নবনির্মিত বেইলি ব্রিজ এবং ভোলাগঞ্জ সাদাপাথরে ভিউ পয়েন্ট উদ্বোধন করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করলেও ভারত, চীন, কাতার ও ইরাকের জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, এসব দেশের জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রও বাধা দিচ্ছে না।
জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকায় ডাব চুরি করতে গিয়ে এক যুবক নারকেল গাছে উঠে আটকা পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতিতেও ভয়ে নিচে না নেমে সাড়ে তিন ঘণ্টা গাছের মাথায় বসে ছিলেন তিনি।