গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পাওয়ায় বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর প্রতিবেশীর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
নুরুল ইসলাম : সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ‘এক দিনে লাখ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে চট্টগ্রাম জেলাজুড়ে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ৫হাজার…
গাইবান্ধা শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন ৬টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ১ জন আহত হয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের অসহায় বিধবা আকলিমা বেগম জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সহায়তায় নতুন ঘর পেয়েছেন।
কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগানে শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
নাটোরের নলডাঙ্গায় অটোরিকশায় যাওয়ার পথে পাটবোঝাই ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার মালামাল ও পাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খুলনার খানজাহান আলী থানাধীন অ্যাজাক্স জুট মিলে চোর সন্দেহে সম্রাট ঢালী নামের এক যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।