মোঃ সফিউল আলম কুমিল্লা : চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর প্রধান সমন্বয়কারী ও একুশে পদকপ্রাপ্ত কবি ড.কামাল আবু নাসের চৌধুরী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে স্থানীয় বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি,জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম,চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু,চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেল এর সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা সহ প্রশাসন ও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



