নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ এবং মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন। তারা সবজিবাহী পিকআপটির যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দু’জন মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত দু’জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) মো. সেলিম মিয়া বলেন, নিহত দু’জনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।