নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কলেজে বান্ধবীর সাথে প্রেম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, এক ছাত্রের সাথে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক আছে বলে দাবি করে আরেক ছাত্র। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এতে দুই-তিনজন আহত হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Post Views: 937



