পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় পিতার পিঠুনিতে ছেলের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। তবে পরিবারের দাবি গলায় ফাঁস লাগিয়য়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের ভারুয়াখালী গ্রাম থেকে মো. রিফাত (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিফাত ওই গ্রামের সেকান্দার আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে পানের বরজে কাজে যাওয়ার জন্য রিফাতকে ঘুম থেকে ডেকে তুলেন তার পিতা। এসময় রিফাত কাজে যেতে অনীহা প্রকাশ করলে পিতার হাতে থাকা লাঠিদ্বারা ছেলেকে আঘাত করে। সাথে সাথে মৃত্যুর কোলে পড়েন রিফাত। পরে অবস্থার বেগতিক দেখে রিফাতের মরদেহ পিতাসহ কয়েকজন মিলে বাড়ীর পার্শ্ববর্তী পাহাড়ের একটি গাছের সাথে ঝুঁলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রচারণা চালায়।
এদিকে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল হাজির হয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি রিফাত কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। তবে এলাকাবাসি সেটি মানতে নারাজ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।