স্টাফ রিপোর্টারঃ রাজধানীর খিলক্ষেত খানার কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ বিয়ের অনুষ্ঠানে ব্যাবহার করা হচ্ছে। গত ২৭ শে ফেব্রুয়ারী তারিখে করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে এই সামাজিক অনুষ্ঠানটির আয়োজন করতে দেখা গেছে।
জানা গেছে, ঐ দিন সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম ও কনে আফরোজা আক্তার রিপার গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন হয়। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে নীরব ক্ষোভ দেখা গেছে।
কুর্মিটোলা এলাকার এক বাসিন্দা জানান, আমি জীবনে এমন ঘটনা দেখিনি, বর্তমান এক দিকে করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ অন্যদিকে আমাদের কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজে কমিউনিটি সেন্টারের বিকল্প হিসাবে স্কুল মাঠে বিয়ের অনুষ্ঠান হচ্ছে।
অভিযোগ উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও এডহক কমিটির সভাপতি ও খিলক্ষেত খানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সাহেবের উপর। শুধু তাই নয়, এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে স্কুলে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন করে এডহক কমিটিবিলুপ্ত করা। প্রায় এক বছর অতিবাহিত হলেও নির্বাচন দিতে ব্যার্থ হয়েছে এডহক কমিটি। ধারনা করা হচ্ছে, নিজের হাতে ক্ষমতা রাখতেই তার এই কারসাজি।
খিলক্ষেত এলাকার আব্দুর রহিম বলেন, আজ ছাত্রলীগ নেতার বিয়ে কাল আর এক নেতার শুভেচ্ছা অনুষ্ঠান তাহলে আমাদের ছেলেমেয়ের বিয়েতে কি স্কুল প্রতিষ্টান ব্যাবহার করতে দেবে? এভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে। তবে বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের মত স্কুল প্রতিষ্ঠানের মাঠ ব্যাবহারের অনুমতির বিষয়ে আওয়ামী লীগের নেতা আসলাম দি ক্রাইমকে বলেন, এটা আপনি অধ্যক্ষকে জিজ্ঞেস করেন। এমন অনুষ্ঠান এর আগেও হয়েছে।
তবে, এডহক কমিটির বিষয়ে তিনি বলেন,সরকারী প্রজ্ঞাপনে গভর্নিং বডির নির্বাচন আটকে গেছে তাই এডহক কমিটি বহাল আছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠানের অনুমতি প্রসঙ্গে অধ্যক্ষ আবুল খালেক সাহেবকে বার বার ফোন করলে তাকে পাওয়া যায়নি।




