কক্সবাজার প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভাষা ও সংস্কৃতি উৎসব।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পাবলিক লাইব্রেরী সংলগ্ন শহীদ দৌলত ময়দানে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, সাংস্কৃতিক এবং নাট্যব্যক্তিত্ব এড. তাপস রক্ষিত ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জনাব মং এ খেন প্রমূখ।
জেলাপ্রশাসক মো: মামুনুর রশীদের সার্বিক নির্দেশনায় দেশের সংস্কৃতি ও ভাষা নিয়ে ৭ দিন ব্যাপী আয়োজিত উৎসবে রয়েছে নানা অনুষ্ঠানমালা। তাঁরমধ্যে
২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টার দিকে আবৃত্তি, নৃত্য, একক সঙ্গীতানুষ্ঠান, চাকমা ও রাখাইন নৃত্য পরিবেশন হয়েছে।



