বোয়ালখালী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পুষ্টি চাহিদা পূরণে ফলজ গাছ রোপণ করতে হবে। প্রধানমন্ত্রীর সবুজ বিপ্লবের অংশ হিসেবে বোয়ালখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের স্মরণে ৬০০ আম্রপালি রোপণ করা হয়েছে বলে জানান মঈন উদ্দীন খান বাদল ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা খান বাদল। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রয়াত সাংসদের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঈন উদ্দীন খান বাদল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় সাংসদ পত্নী সেলিনা খান বাদল উপজেলার সারোয়াতলী গ্রামের সাংসদের কবরস্থান মাঠ প্রাঙ্গনে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে, বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আম্রপালি কলম চারা বিতরণ করেন।
এছাড়া প্রয়াত সাংসদের স্মরণে ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিমখানা ও পথ শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় সাংসদ বাদলের পরিবারের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।