নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্ট্রগ্রামের লোহাগাড়ায় বিষাক্ত সাপ নিয়ে খেলতে গিয়ে দংশনে মো. সাঈদ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক লালারখিল এলাকায় ঘটেছে এ দূর্ঘটনা। ১৯ বছরের এ কিশোর ৯ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে বসতভিটা এলাকায় বিষাক্ত সাপ নিয়ে খেলছিল। এক পর্যায়ে বিষাক্ত এ সাপ তাকে দংশন করে।

অল্পক্ষনের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। এ সময় তাকে চিকিৎসার জন্য নেয়া হয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা সত্ত্বেও তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় এ কিশোর প্রাণ হারায় ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টায়। কিশোর মো. সাঈদ পদুয়া আঁধারমানিক গ্রামের লালারখিল এলাকার মতিউর রহমানের পুত্র। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।