চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের গণসংবর্ধনা শেষে ফেরার পথে আগত কর্মীদের মারধর ও হামলার ঘটনায় সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/৩০ জনের নামে চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মামলাটির বাদি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর জানান, গত ২৮ আগস্ট চকরিয়া পৌর বাসটার্মিনালে সালাহউদ্দিন আহমদের গণসংবর্ধনা শেষে পেকুয়ার উদ্দেশ্য ফেরার পথে কেবি জালাল উদ্দীন সড়কের কোরালখালী এলাকায় পৌঁছলে স্থানীয় চেয়ারম্যান বহু মামলার আসামী, গরুচোর চক্রের প্রধান নবী হোছাইন সংঘবদ্ধ দলবল অপরাপর আসামীদের নিয়ে গাড়িরবহরে হামলা ও ভাংচুর চালিয়ে যাত্রীদের তার বাড়ির সীমানার ভেতরে ঢুকিয়ে দেশী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বেধড়ক পিটিয়ে বাদী আবু বক্কর, আহমদ সফি, দিল মোহাম্মদ, তুহিন, উসমান গণি, হুবাইব, মোস্তাফিজুর রহমান আবিদ, আবু সুফিয়ান, আবু ওমর, সাইফুল আজম, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ হোসন, আহমদ হোসন, নুরুচ্ছফা সহ ২০ জনের অধিক নেতাকর্মীকে আহত করা হয়। গুরুত্বর আহতরা উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আওয়ামীলীগ সরকারের পতনের পরও জনপ্রতিনিধি রুপী সন্ত্রাসী, দখলবাজ ,চিহ্নিত গরুচোর, বহু মামলার আসামী নবী হোছাইন সাধারণ মানুষের উপর কিভাবে এমন ন্যাক্করজনক হামলার ঘটনা ঘটাতে পারে তা জনমনে প্রশ্ন জেগেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবী জানান মামলার বাদী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সাহারবিলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ঘটনায় মামলা রুজু করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।