দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামে তারেক রহমান যুব পরিষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) স্থানীয় হোটেলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।

বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তারেক রহমান যুব পরিষদ এবার বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।

তারেক রহমান যুব পরিষদের সভাপতি মোহাম্মদ শফিউল বাদশা শিপন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাফেজ মাওলানা আবদুল আহাদ আল মাহমুদ বলেন, বন্যা ও দেশের দুর্যোগের কারণে বিএনপি’র মূল সংগঠনের সাথে তালমিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে।

দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মাহফিল করেন। এই সময়ে কাইয়ুম, সম্রাট, মো. বাদশা, ইউনুস মেম্বার, ফরিদ, আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  আজ তারেক রহমান যুব পরিষদের সভাপতি শফিউল বাদশা শিপনের আম্মা মারা যাওয়াতে অনুষ্ঠান ছোট পরিসরে সমাপ্ত করা হয়।