নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় গাছের ডালে ঝুলন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। গত ৩১ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টায় অন্তত ৩০ বছরের এ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ঝুলছিল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অদূরে কাঠবাদাম গাছের ডালে।

স্থানীয়রা এ যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় সন্ধ্যা সাড়ে ৭টায়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

এ যুবক কি এখানে ঝুলে আত্মহত্যা করেছে নাকি তাকে কৌশলে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ০১ সেপ্টেম্বর রবিবার সারাদিনেও এ যুবকের খোঁজ-খবর নিতে থানায় আসেনি কেউ। মৃত্যুর কারণও জানা যায়নি। লোহাগাড়া থানা পুলিশ জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এ যুবকের মৃত্যুর কারণ।