নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি চালিত অটোরিক্সার সাথে সংঘর্ষে মারা গেল মো: জিহান (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক তরুন। গত ২৬ আগষ্ট সোমবার রাত ৮টার দিকে এদূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার সিকদার দিঘীর পাড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে।

এঘটনায় আহত হয়েছেন একই মোটর সাইকেল এর অপর এক আরোহী মো. রাজিম (২২)। স্থানীয় লোকজন জানায় সাতকানিয়ার চিব্ববাড়ী সড়ক হয়ে দ্রুত গতির সিএনজি চালিত অটোরিক্সাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌঁছলে সংঘর্ষ হয় মোটর সাইকেল এর সাথে। সে মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ছিল চট্টগ্রাম শহর মুখী। দূর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীদের তাৎক্ষনিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মো. জিহানকে মৃত ঘোষনা করেন।

নিহত মো. জিহান লোহাগাড়া উপজেলা সদরের দরবেশ সওদাগর পাড়ার বাসিন্দা এবং আহত মো. রাজিম আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামের সুন্নিয়া পাড়ার বাসিন্দা।