নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশির আশ্রয় নিয়েছে। কারণ তারা জানে প্রকৃত ভোটযুদ্ধে তাদের আস্থা ও বিশ্বাস নেই। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল প্রাসাদ চক্রান্তের মাধ্যমে যা সম্পূর্ণ অসাংবিধানিক। নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। কোনো আন্দোলনের ফলে আওয়ামী লীগ কখনও ক্ষমতাচ্যুত হয়নি।

শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম-১০ নির্বাচনী আসনে মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১০টি ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর লালখান বাজারে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী।

সভায় তিনি বলেন, নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনতে হবে। মেয়র রেজাউল করিম ও নোমানের ভোট দেখেছি। ৫০ কেন্দ্র ঘুরে দেখেছি হাজার হাজার ছেলে ভোটারদের না এনে উৎসব করছে। আশা করছি, এবার সবাই একজোট হয়ে নৌকার জন্য কাজ করবে।

নগর আওয়ামী লীগের প্রচার ও দপ্তর বিভাগের সমন্বয়ক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময়ে নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগ নেতা বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।