নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আগামী এক বছরের জন্যে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সিডিএতে চেয়ারম্যান পদায়নে বিগত সরকারগুলো নির্বাচিত চেয়ারম্যানদের মেয়াদ কমপক্ষে ২/৩ বছর ধার্য করেছিলেন কিন্তু কেন ইন্জিনিয়ার বেলায়েতকে ১ বছর মেয়াদ দিয়ে দায়িত্ব দিয়েছেন তা রহস্যজনক।

সুত্রে জানা গেছে, ২০০৯ সালে আবদুছ ছালাম চেয়ারম্যান হয়ে আসার পর বেশ কয়েকটি মেগা প্রকল্প এনেছিল কিন্তু এর পরে যারা চেয়ারম্যান হয়ে এসেছিল তারা কেউ কোন প্রকল্প আনতে পারেনি এবং প্রকল্প আনার চেষ্টাও করেনি। শুধু চর্বিতচর্বন করে সময় পার করেছে। বর্তমানে সিডিএতে আয়বর্ধক কোন প্রকল্প নেই। যা আছে সেগুলোও প্রায় শেষ হওয়ার দ্বারপ্রান্তে। এছাড়াও গত ১৮/১৯ বছরে ৪জন চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও কেউ পারেনি আবাসন প্রকল্প হাতে নিতে বা বাস্তবায়ন করতে। এরা সবাই করেছে রুটিন ওয়ার্ক। চট্টগ্রামের বৃহত্তর উন্নয়নে এরা কেউ সঠিকভাবে কাজ করেনি। এই এক বছরে ইন্জিনিয়ার বেলায়েত হোসেন পারবে চোখে পড়ার মত উন্নয়ন প্রকল্প হাতে নিতে?

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপিজেলা সন্দ্বীপে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।