নুরুল ইসলাম: পিকআপ তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। ইয়াবা পাঁচারে জড়িয়ে থাকার দায়ে পিকআপ চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১১ জুন)সকালে লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম শহরমুখী (চট্ট মেট্রো-ঠ ১১-৪৬৬২)এ তল্লাশি চালানো হয় উপজেলার চুনতিইউনিয়নের জাঙ্গাইল্যা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।
আটকদের মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার বাসিন্দা রিয়াদুল ইসলাম (৩১) ও কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা মনির হোসেন (৩৫)।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Post Views: 10




