আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার চাতরী আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত চাতরী আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম আনোয়ারুল হক।

প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আতিকুর রহমান ফাহাদ।

চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার ইমন দত্ত।

সম্বর্ধিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন।

খেলায় চাতরী চার নম্বর ওয়ার্ড এক শূন্য গোলে চ্যাম্পিয়ন হয়েছে।

অতিথিবৃন্দ খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আনোয়ারায় প্রথমবারের মতো আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার মাঠ কানায় কানায় দর্শক ছিল ভরপুর। বিপুল দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়রা আকর্ষণীয় ফুটবল খেলা উপহার দিয়েছে।