নগর প্রতিবেদক: দেশের মানুষ ভাল থাকলেও বিএনপি ও তার মিত্ররা ভাল নেই। আজ শনিবার (০১ জুলাই) দুপুরে নগরের দেওয়ানজী পুকুর পাড়স্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবদিকদের আলাপকালে গণমাধ্যমকর্মীদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ভূ-রাজনৈতিক তৎপরতা নিয়ে আমাদের চিন্তা নেই, মাথা ব্যথাও নেই। সংসদীয় গণতন্ত্র অনুযায়ী আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, দেশের মানুষ ভাল থাকলেও বিএনপি ও তার মিত্ররা ভাল নেই। ওই পক্ষটি দেশের কোন উন্নয়ন দেখতে পায় না।

ব্রিকসে যোগদান দেশের জন্য গৌরবের উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ব্রিকসও আমাদের স্বীকার করে নিয়েছে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। এতে যোগদানে দেশের বহুমাত্রিক সুবিধা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নয়ন বিরোধী বিধায়-এর বিরোধিতা করছেন মন্তব্য করেন মন্ত্রী।