সুমন সরকার, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের সুধারধাব ( ফুলপাড়া) গ্রামের মোঃ হাফিজার রহমান ব্যাপারীর ছেলে মোঃ মামুন ব্যাপারী ৩৮ হাত টিনসেড বাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, গতকাল ২১ জুন বুধবার দিবাগত রাত অনুমান ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক মামুন মিয়া জানান, এ অগ্নিকান্ডে আমার ঘরের ভিতরে থাকা খাট, শোকেচ, আলমিরা, শেলাই মেশিন, ফ্রিজ, আসবাবপত্রসহ সমস্ত বাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মামুন। এ ছাড়াও বাড়ীর একটি কক্ষ আমার প্রতিবেশী মৃত কাশেম ব্যাপারীর ছেলে জিল্লুর রহমান ব্যাপারী ভাড়া নিয়ে মুদির দোকান করতেছিল যাহা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে।

No description available.

এ বিষয়ে জিল্লুর রহমান জানান, দোকানে নগদ টাকা, ফ্রিজসহ সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।

ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক মামুন ও ভাড়াটিয়া জিল্লুর রহমান জানান, বিভিন্ন এন জি ও থেকে ঋন নিয়ে বাড়ী ঘর ও ব্যাবসা করেছিল তারা। এখন তারা ঋনের কিস্তি পরিশোধের জন্য দিশেহারা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ।

এ সময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা সহায়তা করে এবং আগামীতে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেয় এবং বিপদে ধৈর্য ধারণকরার জন্য শান্তনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনাটি অবগত হয়েছি। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২ বান্ডিল ঢেউ টিন প্রদান করা হয়েছে। এ ছাড়াও পূর্নবাসনের জন্য সরকারী ভাবে সহায়তা করা হবে।