সুমন সরকার, গাইবান্ধা: ট্রাফিক আইন মেনে চলি,নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন ও যানজট মুক্ত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার সড়ক পরিদর্শন ও মায়ামনি মোড়ে কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার কামাল হোসেন । আজ বৃহস্পতিবার (২২ জুন) পুলিশ সুপার ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য গোবিন্দগঞ্জে ৩২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ঈদপূর্ব পরিদর্শন করেন।
এছাড়াও পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস ও রুটপারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, সি সার্কেল এএসপি উদয় কুমার সাহা, টিআই নুর আলম,থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ,অফিসার ইনচার্জ তদন্ত বুলবুল আহমেদ,টিআই আমিনুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।